অনেকের কাছে তিনি ‘ক্রিকেটের ঈশ্বর’। কিন্তু স্বভাববিনয়ী শচীন টেন্ডুলকার ভক্তদের দেয়া এই উপাধিকে ভালোবাসার উপহার ছাড়া আর কিছু মানতে রাজি নন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
03 Apr 2013, 07:37 PM
Updated :
23 Aug 2022, 10:29 AM
ভারতীয় টিভি চ্যানেল ‘এনডিটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, “আমি ক্রিকেটের ঈশ্বর নই। আমি ভুল করি, কিন্তু ঈশ্বর ভুল করেন না। আমার আদর্শ সুনীল গাভাস্কার এবং ভিভিয়ান রিচার্ডস। এই দুজনের সমন্বয়ে একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম।”
সরল-সাদাসিধে মনের টেন্ডুলকার আরো বলেন, “আমি পড়াশুনা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতাম। ক্রিকেট এবং পড়াশুনার মধ্যে একটা সামঞ্জস্য তৈরির চেষ্টা করতাম, কিন্তু তা কাজে লাগাতে পারিনি।”
“ক্রিকেট আমাকে অনেক নির্ঘুম রাত দিয়েছে। ক্রিকেটের প্রতি আমার এতটাই ভালবাসা ছিল যে অন্ধকার হয়ে যাওয়ার পরও ক্রিকেট খেলতাম। ক্রিকেট ছাড়া জীবন কাটানোর কথা কখনো কল্পনাও করতে পারিনি।”
ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরেও দারুণ গর্বিত টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।
এ প্রসঙ্গে টেন্ডুলকার বলেন, “ভারতের জার্সি আর টুপি পড়াই আমার কাছে শেষ কথা। আমার কাছে ১০ জোড়া জিন্স বা ২০টি টি-শার্ট থাকলো কি না তা কোনো ব্যাপার নয়। ভারতের হয়ে খেলা এক কথায় অবিশ্বাস্য অভিজ্ঞতা।”
অনেকের কাছে তিনি ‘ক্রিকেটের ঈশ্বর’। কিন্তু স্বভাববিনয়ী শচীন টেন্ডুলকার ভক্তদের দেয়া এই উপাধিকে ভালোবাসার উপহার ছাড়া আর কিছু মানতে রাজি নন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৩৭, ৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:২৯, ২৩ আগস্ট ২০২২