২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরলেন রাইডার

ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার এ কথা জানিয়েছেন রাইডারের ব্যবস্থাপক অ্যারন ক্লি।

ক্লি জানান, “বাড়ি ফিরতে পেরে তিনি (রাইডার) আনন্দিত। বাড়ি ফেরার জন্য তর সইছিল না তার। কঠিন একটা সপ্তাহ কেটেছে জেসির। তাই তিনি বাড়ি ফিরতে ভীষণ উদগ্রীব ছিলেন।”

“গত দুই দিন জেসি বেশ সুস্থ ছিলেন। হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষার বাকি ছিল। সেগুলো শেষ হওয়ার পর চিকিৎসকরা তাকে বাড়ি ফেরার অনুমতি দেন।”

গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বার কাম রেস্তোরাঁর সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রাইডার।ঐ হামলায় তার মাথার কয়েক জায়গা ফেটে যায় এবং ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়।

হাসপাতালে প্রথম দুই দিন ‘কোমা’য় থাকার পর গত শনিবার জ্ঞান ফিরে পান তিনি। তার পরের দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ‘ওয়ার্ড’-এ নিয়ে আসা হয় তাকে।

বিপদ কেটে গেলেও তার ওপরে হামলার কোনো কথাই মনে করতে পারছেন না রাইডার।