নীলফামারী সুপার ফোর ক্রিকেটে কেবি রাইডার্স চ্যাম্পিয়ন
নীলফামারী সুপার ফোর ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কেবি রাইডার্স।
৬ ওভারের ‘সেভেন এ সাইড’ টুর্নামেন্টের ফাইনালে বুধবার ডেঞ্জার সেভেনকে ৪ রানে হারিয়েছে তারা।
ব্যাট করতে নেমে কেবি রাইডার্স ২ উইকেটে ৪৭ রান করে। জবাবে ৫ উইকেটে ৪৩ রানে থেমে যায় ডেঞ্জার সেভেনের ইনিংস।
গত ২২ মার্চ থেকে নীলফামারীর ডোমার থানার বড়গাছা ইউনিয়নে শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।
