২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের দিন

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মারাত্মক বোলিংয়ে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ১৭৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে দিন শেষে ২ উইকেটে ১১৪ রান করেছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:13 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM


বুধবার রোসেউয়ের উইন্ডসর পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয়েছিল জিম্বাবুয়ের। তবে ১ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে অতিথিদের বড় একটা ধাক্কা দেন পেসার শেনন গ্যাব্রিয়েল।

এরপর বিশেষজ্ঞ অফস্পিনার শেন শিলিংফোর্ড ও অনিয়মিত অনিয়মিত অফস্পিনার মারলন স্যামুয়েলসের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মতি বিরতিতে উইকেট হারিয়ে দুশ পর‌্যন্তও যেতে পারেনি অতিথিরা।

প্রথম টেস্টের সেরা খেলোয়াড় শিলিংফোর্ড এই টেস্টেও মূল ‘হন্তারক’। ৫৯ রানে ৫ উইকেটি নিয়ে তিনিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার। এনিয়ে তিনবার ৫ উইকেট নিলেন তিনি। ১৫ রানে ৩ উইকেট নেয়া স্যামুয়েলসের অবদানও কম নয়।

অতিথিদের সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান ভুসিমুজি সিবান্দার।

জবাব দিতে নেমে কাইল জার্ভিসের মারাত্মক বোলিংয়ে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়লেও দিন শেষে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার কৃতিত্ব ক্রিস গেইল (৬১*) ও মারলন স্যামুয়েলসের (২৬*)। তৃতীয় উইকেটে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৭৫ (মায়োয়ো ৮, সিবান্দা ৩২, মাসাকাদজা ১৪, টেইলর ৩৩, আর্ভিন ১৮, উইলিয়ামস ৩১, ওয়ালার ৯, ক্রেমার ০, উৎসেইয়া ৯, জার্ভিস ১*, চাতারা ৪; শিলিংফোর্ড ৫/৫৯, স্যামুয়েলস ৩/১৫, গ্যাব্রিয়েল ২/১০) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১১৪/২ (গেইল ৬১*, পাওয়েল ২৪, ড্যারেন ব্র্যাভো ০, স্যামুওয়েলস ২৬*; জার্ভিস ২/৩৫)