টেস্ট দলে ফিরলেন হ্যাডিন
প্রায় সোয়া এক বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন।
গোড়ালির চোটে আক্রান্ত উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলা নিয়ে সংশয় আছে। হ্যাডিনকে তাই ভারত সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ)।
গত বছরের জানুয়ারিতে অ্যাডিলেইডে ভারতের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন হ্যাডিন।
ওয়েডের চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কন্টুরিস বলেন, “স্ক্যান রিপোর্টে ম্যাটের (ওয়েড) গোড়ালিতে চোট ধরা পড়েছে। তাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে তার খেলা নিয়ে সংশয় আছে। তার খেলার সিদ্ধান্ত ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে নেয়া হতে পারে।”
