আশরাফুল-মুশফিককে ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে শতক করায় মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
এক বার্তায় তিনি বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন এবং ক্রিকেটারদের সিরিজ জয়ের লক্ষ্যে খেলার আহ্বান জানান।
গল টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে রেকর্ড ২৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন আশরাফুল ও মুশফিক। টেস্টে দেশের পক্ষে তাদের সর্বোচ্চ জুটির সুবাদে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩৮ রান।
