মহিলা বিশ্বকাপে অস্ট্রেলিয়া আবার চ্যাম্পিয়ন
ষষ্ঠ বারের মতো মহিলা বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত ফাইনালে তারা সহজেই ১১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।
ব্রেবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৯ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৫ রান আসে জেস ক্যামেরনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান র্যাচেল হেইন্সের।
