মহিলা জাতীয় ক্রিকেট লিগ শনিবার থেকে
আগামী শনিবার থেকে রাজশাহীতে শুরু হবে ষষ্ঠ মহিলা জাতীয় ক্রিকেট লিগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা ক্রিকেট বিভাগ আয়োজিত এই ওয়ানডে টুর্নামেন্টে অংশ নেবে দেশের ৭টি বিভাগ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও স্বাগতিক রাজশাহী। ২ মার্চ প্রথম রাউন্ডের শেষ খেলায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট।
উদ্বোধনী ও ফাইনালের ভেন্যু শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। টুর্নামেন্টের আরেকটি ভেন্যু রাজশাহী জেলা স্টেডিয়াম।
সেরা চারটি দলকে নিয়ে ৪ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডের সেরা দুই দল খেলবে ৯ মার্চের ফাইনালে।
