সিলেটের বিপক্ষে অপরাজিত ২১৭ রানের দারুণ এক ইনিংস এসেছে রাজশাহীর নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
ক্রীড়া প্রতিবেদক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Jan 2013, 07:17 PM
Updated :
23 Aug 2022, 10:04 AM
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রান করেই চলেছেন রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। প্রথম রাউন্ডে বিকেএসপির বিপক্ষে ১৮৫ রান এসেছিল তার ব্যাট থেকে। দ্বিতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে খেললেন অপরাজিত ২১৭ রানের আরেকটি অনবদ্য ইনিংস।
শান্তর ব্যাটিং-নৈপুণ্যে রংপুর ক্রিকেট গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে রাজশাহী।
জবাবে ফিরোজের (৫/৭০) মারাত্মক বোলিংয়ে ১৯০ রানে অলআউট হয়ে যায় সিলেট। দ্বিতীয় ইনিংসে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ২০ রান।