ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে মাত্র একবারই হারাতে পেরেছে বাংলাদেশ, ১৯৯৯ বিশ্বকাপে। গত এশিয়া কাপের ফাইনালসহ কয়েকটি ম্যাচে অবশ্য জয়ের কাছাকাছি যেতে পেরেছিলো বাংলাদেশ। মঙ্গলবারের লড়াই নিয়ে তাই ভীষণ সতর্ক মোহাম্মদ হাফিজের পাকিস্তান।
সোমবার পাকিস্তানের অধিনায়ক হাফিজ বলেন, “সুপার এইটে চলে যাওয়ার কথা একদমই ভাবছি না। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে। তাছাড়া বাংলাদেশও ভালো দল। ”
“ওদের দলে ম্যাচ জেতানোর মতো বেশ কয়েক জন খেলোয়াড় আছে। তারা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। মঙ্গলবার তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে,” যোগ করেন তিনি।
সতীর্থদের সতর্ক করে দিয়ে হাফিজ বলেন, “প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশ এখন জয়ের জন্য মরিয়া। তাদের কিছুতেই হালকাভাবে নেয়া যাবে না।”
এমনিতে অবশ্য দল নিয়ে উচ্ছ্বসিত হাফিজ। বিশেষ করে বোলিং আক্রমণ নিয়ে। তিনি বলেন, “আমাদের দলে এমন বোলাররা আছে যাদের পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়। সাঈদ আজমল, শহীদ আফ্রিদির মতো দুর্দান্ত বোলারদের নিয়ে আমাদের স্পিন আক্রমণ সাজানো। আছে রাজা হাসানের মতো প্রতিশ্র“তিশীল স্পিনারও। তাছাড়া আমাদের পেস আক্রমণও ভালো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৫ঘ.
bdnews24