২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকা আশরাফের নতুন দায়িত্ব

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। জাকা আশরাফ অবশ্য পাকিস্তানে ভারতের সফর নিয়ে আশার কথা শুনিয়েই যাচ্ছেন ক্রমাগত। তিনি জানিয়েছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত খুব শিগগিরই পাকিস্তান সফর করবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মিরপুর স্টেডিয়াম পরিদর্শনের সময় এ কথা জানান পিসিবি সভাপতি। আগামী ডিসেম্বরে পাকিস্তানের তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ভারতে যাওয়ার কথাও আবার জানিয়েছেন তিনি। এ সময় জাকা আশরাফের সঙ্গে ছিলেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ এবং সাবেক অধিনায়ক ও কোচ ইন্তিখাব আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৩২ঘ.