২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির বলি কান্দুরাতা, ফাইনালে নাগেনাহিরা

ভারী বৃষ্টির কারণে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের বুধবারের দ্বিতীয় সেমিফাইনাল পরিত্যক্ত হয়েছে। গ্র“প পর্যায়ে কান্দুরাতা ওয়ারিয়র্সের চেয়ে ভালো অবস্থানে থাকায় ফাইনালে উঠেছে নাগেনাহিরা নাগাস। শুক্রবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ উভা নেক্সট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারী বৃষ্টির কারণে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের বুধবারের দ্বিতীয় সেমিফাইনাল পরিত্যক্ত হয়েছে। গ্র“প পর্যায়ে কান্দুরাতা ওয়ারিয়র্সের চেয়ে ভালো অবস্থানে থাকায় ফাইনালে উঠেছে নাগেনাহিরা নাগাস। শুক্রবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ উভা নেক্সট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্র“প পর্ব শেষ করে নাগেনাহিরা। অন্যদিকে উভার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকে কান্দুরাতা। সর্বনিু পাঁচ ওভার করে খেলোনোর চেষ্টা করলেও মাঠ খেলার অনুপযোগী থাকায় তা সম্ভব হয় নি। অবশেষে স্থানীয় সময় রাত দশটা চল্লিশ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার সাগরা গালাগে ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৯ ঘ.