২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের চোখে ‘ফেভারিট’ পাকিস্তান

শ্রীলঙ্কায় আগামী ১৮ সেপ্টেম্বর েেক শুরু হতে যাওয়া চর্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বদেশ পাকিস্তানকে শিরোপা-লড়াইয়ে এগিয়ে রাখছেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় আগামী ১৮ সেপ্টেম্বর েেক শুরু হতে যাওয়া চর্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বদেশ পাকিস্তানকে শিরোপা-লড়াইয়ে এগিয়ে রাখছেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তানের ‘ডেইলি টাইমস’ পত্রিকাকে আকরাম বলেন, “(টি-টোয়েন্টি বিশ্বকাপে) পাকিস্তান অন্যতম ফেভারিট। ইমরান নাজির, আব্দুল রাজ্জাকের মতো খেলোয়াড়রা যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই পাকিস্তানের ভালো না করার কোনো কারণ নেই। আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও তাদের ভালো করার সম্ভাবনা আছে।” যদিও শ্রীলঙ্কায় পাকিস্তানের সর্বশেষ সিরিজ দেখার পর ব্যাটসম্যানদের আরো আক্রমণাত্মক ও ইতিবাচক হওয়ার পরামর্শ না দিয়ে পারেননি আকরাম। এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, “(ঐ সিরিজের সময়) কখনো-কখনো আমার মনে হয়েছে যেন টেস্ট ম্যাচ দেখছি। তাদের (পাকিস্তানের ব্যাটসম্যানদের) স্ট্রাইক রেট ১৩০-এর ওপরে রাখা উচিৎ। স্কোর বোর্ড সচল রাখতে বাউন্ডারির পাশাপাশি এক-দুই রান নেয়া প্রয়োজন। এ ধরনের ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টিতে) বেশি সাফল্য চাইলে তাদের আরো ইতিবাচক হতে হবে।” ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে গেলেও ২০০৯ সালে পরের আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫১ঘ.