২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে খেলা সম্ভব: আকরাম

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান। দলের সা¤প্রতিক নৈপুণ্যই ভরসা যোগাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 08:48 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান। দলের সা¤প্রতিক নৈপুণ্যই ভরসা যোগাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। শনিবার আকরাম বলেন, “আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার সামর্থ্য আছে। জাতীয় দলের সা¤প্রতিক পারফরম্যান্স শ্রীলঙ্কায় অনূদিত করতে পারলে তা ভালো ভাবেই সম্ভব।” “আমরা ভারসাম্যপূর্ণ দল গড়তে চেয়েছিলাম। আমাদের বর্তমান দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং তারা অনেক দিন ধরে এক সঙ্গে খেলছে,” যোগ করেন তিনি। আকরাম খানের মতো আব্দুর রাজ্জাকও টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে ভালো করার ব্যাপারে দারুণ আশাবাদী। এই বাঁহাতি স্পিনার বলেন, “টি-টোয়েন্টিতে আমরা তেমন ভালো নই। তবে আমরা প্রত্যেকেই যতটা সম্ভব উন্নতি করার চেষ্টা করছি। প্রত্যেকে নিজ-নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে আমাদের পক্ষে ভালো করা সম্ভব।” জাতীয় দলের স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাক সম্পর্কে রাজ্জাক বলেন, “তিনি আমাদের এখন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রেখেছেন। আশা করি শ্রীলঙ্কায় আমরা তার সুফল পাবো।” ঈদের ছুটি কাটিয়ে ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ৩০ অগাস্ট ত্রিনিদাদের উদ্দেশে দেশ ছাড়ার কথা জাতীয় দলের। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার কারণে অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদসহ পাঁচ জন অবশ্য অনুশীলনে অনুপস্থিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৫ অগাস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিলেও জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস এসএলপিএল শেষ না হওয়া পর্যন্ত তাদের শ্রীলঙ্কায় থাকার অনুমতি দিয়েছেন। বিশ্বকাপে ‘ডি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ড ও পাকিস্তান। পাল্লে¬কেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। তার আগে ১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ও ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪২৯ ঘ.