২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে জমজমাট লড়াই

জমে উঠেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্ট। তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৯ রানে এগিয়ে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমে উঠেছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লর্ডস টেস্ট। তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৯ রানে এগিয়ে অতিথিরা। ৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙ্গে যায় ৪৬ রানে। গ্রায়েম স্মিথ ও আলভিরো পিটারসেনের ৪৬ রানে জুটির সুবাদে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই হয়। গ্রায়েম স্মিথকে (২৩) এলবিডব্লি¬উর ফাঁদে ফেলে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন গ্রায়েম সোয়ান। দলীয় সংগ্রহে ৪ রান যোগ হওয়ার পর তাকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেনও (২৪)। তৃতীয় উইকেট জুটিতে জ্যাক ক্যালিসের (৩১) সঙ্গে ৮১ রান যোগ করেন হাশিম আমলা। ক্যালিসকে এলবিডব্লি¬উ করে স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে ওঠা জুটিটা ভাঙ্গেন স্টিভেন ফিন। দিনশেষে আমলা ৫৭ এবং ‘নাইট ওয়াচম্যান’ ডেল স্টেইন শূন্য রানে অপরাজিত। এর আগে ৫ উইকেটে ২০৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় নতুন বলে অতিথি পেসাররা আগুন ঝরালেও টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ ৫ উইকেটে আরো ১০৭ রান যোগ করে ৬ রানের ছোট্ট লিড নেয় স্বাগতিকরা। ম্যাট প্রায়রকে (২৭) ক্যালিসের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে দিনের প্রথম সাফল্য এনে দেন ভারনন ফিল্যান্ডার। দলীয় ২৬৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯৫ রান করেন কেভিন পিটারসেনের জায়গায় সুযোগ পাওয়া জনি বেয়ারস্টো। তার ১৯৬ বলের ইনিংসে ১৩টি চার। বেয়ারস্টোর বিদায়ের পর নবম উইকেটে জেমস অ্যান্ডারসনের (১২) সঙ্গে ১৯ ও শেষ উইকেটে ফিনের (১০) সঙ্গে ৩২ রানের জুটি গড়ে দলকে লিড এনে দেন গ্রায়েম সোয়ান (৩৭*)। স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয় ৩১৫ রানে। চারটি করে উইকেট নেন স্টেইন ও মর্নে মরকেল। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩০৯ ও ১৪৫/৩ (পিটারসেন ২৪, স্মিথ ২৩, আমলা ৫৭*, ক্যালিস ৩১, স্টেইন ০*; ফিন ১/২৮, সোয়ান ১/৩৮, ব্রড ১/৩৮) ইংল্যান্ড: ৩১৫ (স্ট্রাউস ২০, কুক ৭, ট্রট ৮, বেল ৫৮, টেলর ১০, বেয়ারস্টো ৯৫, প্রায়র ২৭, ব্রড ১৬, সোয়ান ৩৭*, অ্যান্ডারসন ১২, ফিন ১০; মরকেল ৪/৮০, স্টেইন ৪/৯৪, ফিল্যান্ডার ২/৪৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৫ঘ.