২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রথম জয়, ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ১৯৫ রানে নামিবিয়াকে ও ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা ১৯৫ রানে নামিবিয়াকে ও ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে। শ্রীলঙ্কা-নামিবিয়া ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ডি গ্র“পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৮ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৯ রান আসে সেবাস্টিয়ান পেরেরার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান সান্দুন বিরাকোডির। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে জিভাগো গ্রোয়েনেওয়াল্ড নামিবিয়ার সেরা বোলার। লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। সর্বোচ্চ ৩৮ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান উইয়ান ভ্যান ভুরেনের ব্যাট থেকে। ১৫ রানে ৪ উইকেট নিয়ে লাহিরু মধুশঙ্কা শ্রীলঙ্কার সেরা বোলার। ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি টাউন্সভিলের এন্ডেভার পার্কে সি গ্র“পের খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ক্রিস্টোফার কেন্ট। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেরোম জোন্স ও কাইল মেয়ার্স ৩টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে সুনীল অ্যামব্রিসের ৯১ রানের সুবাদে ১১ ওভার ৪ বলে ১ উইকেটে লক্ষে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যামব্রিসের ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৭টি ছক্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৫৮ ঘ.