২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের কর পরিশোধের অঙ্গীকার বিসিবির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো কর পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার দায়িত্ব নেবে। রোববার বিপিএলের কর পরিশোধের ব্যাপারে বিসিবির সঙ্গে এক বৈঠকের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো কর পরিশোধে ব্যর্থ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার দায়িত্ব নেবে। রোববার বিপিএলের কর পরিশোধের ব্যাপারে বিসিবির সঙ্গে এক বৈঠকের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “বিপিএলের প্রথম আসরে কিছু ভুল বোঝাবুঝির জন্ম হয়েছিল। আশা করি আগামীতে তা আর হবে না।” “বিপিএলের মোট টিকেটের ২০ শতাংশ ফ্রি দেয়ার কথা ছিল। তবে তা ৭০ শতাংশ পর্যন্ত দেয়া হয়েছে। এছাড়া কিছু-কিছু ক্ষেত্রে বিসিবির কর রেয়াত পাওয়ার কথা। এ সব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে,” যোগ করেন তিনি। এ ব্যাপারে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “প্রয়োজনে বিসিবি কর পরিশোধের দায়িত্ব নেবে।” এনবিআরের পাওনা পরিশোধ না করায় সম্প্রতি বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল¬্যাডিয়েটর্সের মালিক পক্ষ শিহাব ট্রেডিংয়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর বিরুদ্ধেও এ ধরনের ব্যবস্থা নেয়ার হুমকি দেয় এনবিআর। এনবিআরের একটি সূত্র জানিয়েছে, করের কোন্-কোন্ ক্ষেত্রে বিসিবি রেয়াত পেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে বিসিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিপিএলের কর মওকুফ চাওয়া হয়। বৈঠকে উপস্থিত এনবিআরের কর পরিদর্শন পরিদপ্তরের মহা-পরিচালক কানন কুমার রায় বলেন, আমরাও চাই বিপিএল ধারাবাহিকভাবে আয়োজিত হোক। তবে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করেই এই প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিপিএলের আয়োজন বাবদ এনবিআর দলগুলোর কাছ থেকে খেলোয়াড়দের প্রদত্ত উৎসে কর, টিকেট বিক্রি ও অন্যান্য খাত মিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা পাওয়ার আশা করছে। এর মধ্যে মাত্র সাড়ে ৩ কোটি টাকা তারা পেয়েছে। সবচেয়ে বেশি কর পরিশোধ করেছে রানার্স আপ বরিশাল বার্নার্স। বৈঠকে এনবিআর কর প্রশাসন ও পরিচালনা বিভাগের সদস্য এম এ কাদের সরকার এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপুও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৭ঘ.