ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারলন স্যামুয়েলসের শতকের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৯ রান করে অতিথিরা ১১০ রানে এগিয়ে।
এর আগে বিনা উইকেটে ১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৮৩/৫।
ষষ্ঠ উইকেটে দীনেশ রামদিনের (১৫) সঙ্গে ৩০ ও সপ্তম উইকেটে অধিনায়ক ড্যারেন স্যামির (৩৫) সঙ্গে ৪৯ রানের দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন স্যামুয়েলস। দলীয় ১৬২ রানে স্যামির বিদায়ের পর একাই খেলতে হয়েছে দেশের মাটিতে প্রথম শতক করা স্যামুয়েলসের।
স্বাগতিকদের শেষ ৩ ব্যাটসম্যানের ব্যাট েেক এসেছে কেবল ১ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১২৩ রান করেন স্যামুয়েলস। এটি তার চর্তু শতক। তার ১৬৯ বলের ইনিংসে ১৫টি চার ও ৪ ছক্কা।
নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও ডুগ ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন।
৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিজে ওয়াটলিংয়ের (১১) সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ভালো সূচনা এনে দেন মার্টিন গাপটিল (৪২)। এক রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দিনের শেষ বেলায় ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
নেলি ওয়েগনার ২ ও ব্রেন্ডন ম্যাককালাম ১ রানে ব্যাট করছেন।
৩ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার দিওনারায়ণ।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৬০ ও ৫৯/২ (গাপটিল ৪২, ওয়াটলিং ১১, ওয়েগনার ২*, ম্যাককালাম ১*; দিওনারায়ণ ২/৩)
ওয়েস্ট ইন্ডিজ: ২০৯ ( গেইল ৮, পাওয়েল ১০, ফুদাদিন ৫, স্যামুয়েলস ১২৩, চন্দরপল ৯, দিওনারায়ণ ০, রামদিন ১৫, স্যামি ৩২, সুনীল ১, রোচ ০, বেস্ট ০*; ব্রেসওয়েল ৩/৪৬, বোল্ট ৩/৫৮, ওয়েগনার ২/২৪, সাউদি ২/৭০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০২ ঘ.
bdnews24