ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অতিথিদের ২৬০ রানে অলআউট করার পর কোনো উইকেট না হারিয়ে ১১ রান করেছে ড্যারেন স্যামির দল।
ক্রিস গেইল ১ ও কাইরন পাওয়েল ১০ রানে ব্যাট করছেন।
এর আগে কিংস্টনের স্যাবিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয় নি। ১১ রানেই সাজঘরে ফিরে আসেন বিজে ওয়াটলিং ও ব্রেন্ডন ম্যাককালাম।
তৃতীয় উইকেটে অধিনায়ক রস টেলরের (৬০) সঙ্গে ১০৩ ও চতুর্থ উইকেটে কেন উইলিয়ামসনের (২২) সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মার্টিন গাপটিল।
এক পর্যায়ে অতিথিদের স্কোর দাঁড়ায় ১৬১/৩। সেখান েেক ৭ রানে উইলিয়ামসন, ডিন ব্রাউনলি (০) ও গাপটিল (৭১) সাজঘরের প ধরলেও অস্বস্তি¡তে পড়ে নিউজিল্যান্ড। তবে তারপরও শেষ পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছানোয় আড়াইশ পেরুয় অতিথিরা।
৭০ রানে ৪ উইকেট নিয়ে কেমার রোচ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৬০ (ওয়াটলিং ২, গাপটিল ৭১, ম্যাককালাম ০, টেলর ৬০, উইলিয়ামসন ২২, ব্রাউনলি ০, ভ্যান উইক ১৬, ব্রেসওয়েল ১৪, ওয়েগনার ২৩, সাউদি ১৮, বোল্ট ১৪*; রোচ ৪/৭০, বেস্ট ৪০/২, দিওনারায়ণ ২/৪৩, সুনীল ৬৬/১)
ওয়েস্ট ইন্ডিজ: ১১/০ ( গেইল ১*, পাওয়েল ১০*; সাউদি ০/০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৫৬ ঘ.
bdnews24