২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

শেষ দিনে কেমার রোচের মারাত্মক বোলিংয়ের পর ক্রিস গেইলের চমৎকার ব্যাটিং। সুবাদে অ্যান্টিগায় প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজে ক্যারিবীয়রা এখন ১-০তে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 07:56 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ দিনে কেমার রোচের মারাত্মক বোলিংয়ের পর ক্রিস গেইলের চমৎকার ব্যাটিং। সুবাদে অ্যান্টিগায় প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজে ক্যারিবীয়রা এখন ১-০তে এগিয়ে। রোববার শেষ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিলো ১০২ রান। গেইলের অপরাজিত ৬৪ রান সহজেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের। এর আগে ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রস টেলর (৮৩) ও নিল ওয়াগনারকে (১৩) বিদায় করেন রোচ। প্রতিপক্ষের মারাত্মক বোলিংয়ের সামনে ক্রুগার ভ্যান উইক (৩০) যা একটু প্রতিরোধ গড়তে পেরেছেন। মাত্র ৭৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন রোচ। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৩৫১ ও ২৭২ (গাপটিল ৬৭, ফ্লিন ২০, ম্যাককালাম ৮৪, টেলর ২১, ওয়াগনার ১৩, উইলিয়ামসন ০, ব্রাউনলি ৫, ভ্যান উইক ৩০, ভেট্টরি ১৩, ব্রেসওয়েল ০, মার্টিন ০; রোচ ৫/৬০, নারায়ণ ৩/৯১, রামপল ২/৫২ ) ওয়েস্ট ইন্ডিজ: ৫২২ ও ১০২/১ (গেইল ৬৪*, পাওয়েল ৩০, ফুদাদিন ৭*; ব্রেসওয়েল ১/২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১৫৫ঘ.