ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেটের মাংসপেশীতে টান পড়ায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে আর খেলা হচ্ছে না ফাস্ট বোলার জেমস প্যাটিনসনের। দলের সঙ্গে ইংল্যান্ড সফরে এসেছিলেন তিনি।
এ মাসের শুরুতে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডেতে একই চোটে পড়েছিলেন প্যাটিনসন। এজন্য তখন তাকে দেশে ফিরে যেতে হয়েছিলো।
পশ্চিম অস্ট্রেলিয়ার পেসার নাথান কোউলটের নিল প্যাটিনসনের স্থলাভিষিক্ত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৫৭ ঘ.
bdnews24