২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ক্রিকেটারদের জরিমানা

শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফির ২০ এবং বাকি দশ ক্রিকেটারের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 06:33 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা দিতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফির ২০ এবং বাকি দশ ক্রিকেটারের ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। হাম্বানটোটায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ২১ রানে জিতলেও সময়ের হিসেবে এক ওভার পিছিয়ে ছিলো ভারত। অতীতে ধীরগতির ওভার রেটের কারণে ভালোই বিপদে পড়েছিলেন ধোনি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি। ঐ সফরেই ত্রিদেশীয় সিবি সিরিজে স্বাগতিক দলের বিপক্ষে একটি ম্যাচে একই অপরাধ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ভারতের অধিনায়ক। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিলো ধোনিকে। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজেও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩২ঘ.