ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট দলের শফি দারাশাহ টুর্নামেন্টে অংশ নিতে সোমবার ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতাটি চার দিনের ম্যাচের।
টুর্নামেন্টের ‘এ’ গ্র“পে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গী কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। এই গ্র“পের সব ম্যাচই হবে ব্যাঙ্গালোরে।
আর ‘বি’ গ্র“পে আছে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি একাদশ, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ, রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। এই গ্র“পের ভেন্যু মহীশুর।
২৭ জুলাই নিজেদের প্রথম ম্যাচে বরোদার বিপক্ষে খেলবে শাহরীয়ার নাফীসের নেতৃত্বাধীন ‘এ’ দল। ১ অগাস্ট দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ। আর ৬ অগাস্ট শেষ ম্যাচে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের সঙ্গে লড়াই।
ব্যাঙ্গালোরে ফাইনাল হবে ১১ অগাস্ট থেকে।
বাংলাদেশ ‘এ’ দল: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, নাঈম ইসলাম, শামসুর রহমান, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, আলাউদ্দিন বাবু, ডলার মাহমুদ ও রবিউল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৮ঘ.
bdnews24