২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপেই যুবরাজকে চাই: শ্রীকান্ত

ক্যান্সারের চিকিৎসা শেষে অনুশীলন শুরু করলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ব্যাপারে যুবরাজ সিং এখনো অনিশ্চয়তায়। তবে ভারতের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেই যুবরাজকে দলে দেখতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যান্সারের চিকিৎসা শেষে অনুশীলন শুরু করলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ব্যাপারে যুবরাজ সিং এখনো অনিশ্চয়তায়। তবে ভারতের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেই যুবরাজকে দলে দেখতে চান। শ্রীলঙ্কায় আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এ মাসের শেষ দিকে ভারতীয় দল ঘোষণা করা হবে। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য শ্রীকান্ত বলেন, “যুবরাজ অনুশীলন শুরু করেছেন। এটা দারুণ ব্যাপার। এই বিশ্বকাপ জয়ী বীরের অবশ্যই দ্রুত মাঠে ফেরা উচিত আর আমরা প্রত্যেকেই তা চাই। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপেই যুবরাজকে দলে চাই।” “এখনো আমাদের হাতে সময় রয়েছে। এ মাসের শেষ দিকে দল ঘোষণা করা হবে,” যোগ করেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স¤প্রতি অনুশীলন শুরু করেছেন যুবরাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৫ঘ.