২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদেরও আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি শুরু

ওয়ানডে মর্যাদা পাওয়ার পর প্রথম সফরের নিয়ে রোমঞ্চিত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩২ জনের প্রাথমিক ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 07:24 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে মর্যাদা পাওয়ার পর প্রথম সফরের নিয়ে রোমঞ্চিত বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩২ জনের প্রাথমিক ক্যাম্প। মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে অলরাউন্ডার সালমা খাতুন বলেন, “ওয়ানডে মর্যাদা পাওয়ার পর সফরের ব্যাপারে আমরা ভীষণ রোমাঞ্চিত। জাতীয় ক্রিকেট দলও আয়ারল্যান্ড সফর সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হাল্কা অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছে। স্পিন দিয়েই আয়ারল্যান্ড বধের পরিকল্পনা আঁটছেন সালমা। তিনি বলেন, “স্পিনই আমাদের মূল শক্তি। আয়ারল্যান্ডকে কম রানে বেধে ফেলতে স্পিনারই হবেন সবচেয়ে বড় অস্ত্র।” “আয়ারল্যান্ডে স্পিনাররা উইকেট থেকে খুব একটা সুবিধা নাও পেতে পারেন। তবে ভালো বল সব জায়গাতেই ভালো। সঠিক লাইন, লেন্থে আর ভালো জায়গায় বল ফেলতে পারলে সেখানেও স্পিনাররা সাফল্য পাবেন।” আপাতত কোচ গোলাম ফারুক চৌধুরী সুরুর তত্ত্বাবধানে অনুশীলন শুরু হয়েছে। পরবর্তীতে দলের দায়িত্ব নেবেন ভারতীয় কোচ মমতা মাবেন। গত নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সালমা খাতুনদের কোচ ছিলেন মমতা। ২১ জুলাই থেকে ২০ জনকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্প চলবে মধ্য অগাস্ট পর্যন্ত। ৪টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২০ আগস্ট আয়ারল্যান্ড রওনা দেবে মহিলা ক্রিকেট দল। এর আগে ১৩ জুলাই আয়ারল্যান্ড পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে মুশফিকের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৩১১ ঘ.