ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মহিলা ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্প ।
মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ৩২ জন ক্রিকেটারের ক্যাম্পে শুরুতে তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন কোচ গোলাম ফারুক চৌধুরী সুরু। এরপর দলের দায়িত্ব নেবেন ভারতীয় কোচ মমতা মাবেন। গত নভেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সালমা খাতুনের দলের কোচ ছিলেন মমতাই।
২১ জুলাই থেকে ২০ জনকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্প চলবে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে ২০ অগাস্ট দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডই বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষ।
প্রাথমিক দল: সালমা খাতুন, সাথিয়া জাকির জেসি, আয়শা আক্তার, পান্না ঘোষ, চম্পা চাকমা, ফারজানা হক পিঙ্কি, লতা মন্ডল, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, তিথী রানী, জাহানারা আলম, তাজিয়া আক্তার, সুলতানা জেসমিন বৈশাখী, চামেলী খাতুন, খাদিজাতুল কোবরা, তৃপ্তি মন্ডল, শারমীন আক্তার সুপ্তা, নুজহাত তাসমিন টুম্পা, রিতু মন্ডল, লিলি রানী, ইয়ামিম রূপা, শায়লা শারমীন, ইশমা তানজিম, নাজনীন নাহার, সানজিদা ইসলাম ময়না, শারমীন সুলতানা, শুকতারা রহমান, তুলিকা বিশ্বাস, আশা, দিতি রানী, শারমীন সুলতানা, ফারজানা আক্তার লিসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯১১ঘ.
bdnews24