২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিএলে ভারতের ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবে পিসিবি

পাকিস্তান ক্রিকেট লিগের (পিপিএল) প্রথম আসরে অংশ নেয়ার জন্য ভারতের ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবে পিসিবি। পিসিবি সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন এ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট লিগের (পিপিএল) প্রথম আসরে অংশ নেয়ার জন্য ভারতের ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবে পিসিবি। পিসিবি সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন এ কথা। পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে তিনি বলেন, “পিপিএলে অংশ নেয়াটা তাদের (ভারতের ক্রিকেটারদের) ব্যাপার। তবে পিসিবি তাদের আমন্ত্রণ জানাবে।” “আমার লক্ষ্য দুই দেশের ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক করা। কারণ ক্রিকেট-ভক্তরা ভারত-পাকিস্তানের খেলা দেখতে চায়,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০১ঘ.