২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে অর্জুনের শতক

অবশেষে শতকের আনন্দে অধীর শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেটারদের এক প্রতিযোগিতায় শতক এসেছে টেন্ডুলকার-পুত্রর ব্যাট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে শতকের আনন্দে অধীর শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেটারদের এক প্রতিযোগিতায় শতক এসেছে টেন্ডুলকার-পুত্রর ব্যাট থেকে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ১২ বছর বয়সী অর্জুনের এটি প্রথম শতক। তার ১৪টি চার ও একটি ছক্কাসমৃদ্ধ ১২৪ রানের আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে গোরেগাঁও সেন্টারকে এক ইনিংস ও ২১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে খার জিমখানা। উদ্বোধনী ব্যাটসম্যান ছাড়াও অর্জুন বাঁহাতি মিডিয়াম পেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৮ঘ.