২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতেও অনূর্ধ্ব-১৫ দলের হার

তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। শুক্রবার ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের কাছে ১৩২ রানে হার মেনেছে বাংলাদেশের কিশোররা। তাই তিন ম্যাচের সিরিজে অতিথিদের জয়ের ব্যবধান ৩-০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 11:23 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় ও শেষ ওয়ানডেতেও ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। শুক্রবার ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের কাছে ১৩২ রানে হার মেনেছে বাংলাদেশের কিশোররা। তাই তিন ম্যাচের সিরিজে অতিথিদের জয়ের ব্যবধান ৩-০। টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করে সিএবি। জবাবে ৩৬ ওভার ৪ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে জালালউদ্দিনের (২২) সঙ্গে সাদমানী খান (৩০) ৩৬ রানের জুটি গড়লেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২৭ রানে ৫ উইকেট নিয়ে প্রদীপ্ত প্রামাণিক স্বাগতিকদের সবচেয়ে বড় হন্তারক। এর আগে ব্যাট করতে নেমে শুভ্রজিত দাসের (৩০) সঙ্গে অর্ক আচার্যের (২৩) ৫৬ রানের জুটি ভালো সূচনা এনে দেয় অতিথিদের। এরপর তৃতীয় উইকেটে কাজী জুনায়েদের (২২) সঙ্গে ২৮ ও চতুর্থ উইকেটে অগ্নিভ পালের (২৪) সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ইরফান আনসারি। ৫০ রান করে ইরফান বিদায় নেয়ার পর অধিনায়ক অভিজিতের ২০ ও ঋত্বিক দের ৩৯ রানের সঙ্গে অতিরিক্ত ৩৬ রানের যোগফলে আড়াই শ’র কাছাকাছি সংগ্রহ গড়ে সিএবি। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে মনিরুল ইসলাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭১৬ঘ.