ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁ হাতের আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, জামশেদ ক্লাব ক্রিকেটে খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন।
সুস্থ হয়ে মাঠে ফিরতে জামশেদকে অন্তত চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে।
এই সফরে দুটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৬ ঘ.
bdnews24