২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলেও ম্যাচ গড়পেটা, বহিস্কৃত ৫ ক্রিকেটার

ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আইপিএল থেকে পাঁচ ক্রিকেটারকে বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ ওঠায় আইপিএল থেকে পাঁচ ক্রিকেটারকে বহিষ্কার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। অর্থের লোভে ক্রিকেটাররা নো-বল করে ম্যাচ গড়পেটা করতে রাজি হয়েছেন বলে এক ভিডিও ফুটেজে ধরা পড়ার পর মঙ্গলবার বিসিসিআই এই সিদ্ধান্ত নেয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। বহিস্কৃত পাঁচ খেলোয়াড় হলেন- ডেকান চার্জার্সের টি পি সুধীন্দ্র, পুনে ওয়ারিয়র্সের মনীশ মিশ্র, কিংস ইলেভেন পাঞ্জাবের অমিত যাদব ও সালাভ শ্রীবাস্তব ও অভিনব বালী। অভিনব অবশ্য আইপিএলে কোনো দলে নেই। এর মধ্যে মনীশ অভিযোগ স্বীকার করেছেন। পুনে তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বিসিসিআই প্রধান শ্রী নিবাসন বলেছেন, “ক্রিকেটে কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আইপিএল এ খেলার বিশুদ্ধতা রক্ষা করতেই হবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বিশুদ্ধতাতেই বিশ্বাসী।” ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি-বিরোধী শাখার সাবেক প্রধান রবি সায়ানিকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হয়ে ক্রিকেটারদের কঠোর শাস্তির মুখোমুখি হতে বলে হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/সিএস/এমআই/০১৩৪ ঘ.