২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরের সহজ জয়

সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করেও কোনো লাভ হয়নি পুনে ওয়ারিয়র্সের। শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে তাদের সহজেই ৩৫ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2012, 07:13 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে স্টিভেন স্মিথকে অধিনায়ক করেও কোনো লাভ হয়নি পুনে ওয়ারিয়র্সের। শুক্রবার আইপিএলের একমাত্র ম্যাচে তাদের সহজেই ৩৫ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর উঠে এসেছে তৃতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টেই পড়ে থাকা পুনের অবস্থান যথারীতি অষ্টম। এটি তাদের টানা সপ্তম হার। পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৩ রান করে ব্যাঙ্গালোর। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করা ক্রিস গেইল (৩১ বলে ৫৭) শুক্রবারের ম্যাচেও সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতেœ দিলশানের। এই দুজনের ঝড়ো অর্ধশতকের সঙ্গে শেষ দিকে সৌরভ তিওয়ারির (৩০ বলে অপরাজিত ৩৬) আক্রমণাত্মক ব্যাটিংয়ের যোগফল পৌনে দু শ’র কাছাকাছি পৌঁছে দেয় অতিথিদের। জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮/৯-এ থেমে যায় পুনে ওয়ারিয়র্স। বলার মতো রান তিন জনের-রবিন উথাপ্পা (৩৮), অনুষ্টুপ মজুমদার (৩১) ও নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের (অপরাজিত ২৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১১০ ঘ.