২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটমোরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা

পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভালো খেলা এবং জয় পাওয়াই তার প্রধান লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোর জানিয়েছেন, ধারাবাহিকভাবে ভালো খেলা এবং জয় পাওয়াই তার প্রধান লক্ষ্য। আবুধাবির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হোয়াটমোর বলেন, “আমি ধারাবাহিক হতে চাই, জিততে চাই। আমাকে অবশ্যই নিজের কাজ, কঠোর পরিশ্রম ও দলের ছেলেদের পারফরম্যান্স উপভোগ করতে হবে।” “উইকেট, রান বা ক্যাচের জন্য তাদের প্রাণপন চেষ্টা আমাকে আরো উজ্জীবিত করে তোলে। কঠোর পরিশ্রমই প্রত্যাশা অনুযায়ী ফল নিয়ে আসে আর আমিও তা চাই,” যোগ করেন বাংলাদেশের সাবেক কোচ। নিজের যোগ্যতার কারণে পাকিস্তানের কোচ হওয়ার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন হোয়াটমোর। তিনি বলেন, “আমার মনে অন্য কোনো ভাবনার উদয় হয়নি। বরং আমি অনেক আগেই চুক্তিবদ্ধ হতে চেয়েছিলাম। (পাকিস্তানের) আগের বিদেশী কোচদের তুলনায় নিজের যোগ্যতা নিয়ে আমি যথেষ্ঠ আত্মবিশ্বাসী ছিলাম। আসলে অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এক্ষেত্রে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ ঘ.