ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিতে ভেসে গেছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার বুধবারের দ্বিতীয় ম্যাচ।
বেশ কয়েক দফা মাঠ পরিদর্শনের পর স্থানীয় সময় রাত এগারোটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। খেলা হওয়ার কথা ছিল ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালোর।
৮ খেলায় ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। অন্য দিকে সমান লোয় সমান পয়েন্ট নিয়ে রান রেটে চর্তু স্থানে রয়েছে ব্যাঙ্গালোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৭ ঘ.
bdnews24