ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাহুল দ্রাবিড়কে টপকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন দ্বিতীয় সর্বোচ্চ রানে মালিক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
ডোমিনিকায় সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে চা বিরতির পরপরই দ্রাবিড়ের ১৩২৮৮ রান টপকে ১৩২৮৯ এ পৌঁছে যান পন্টিং। তারপর আরো দশ বল খেললেও আর কোনো রান না করেই আউট হয়ে যান তিনি (২৩)।
১৯৯৫ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় পন্টিংয়ের। ডোমিনিকায় চলমান ওই ম্যাচটি তার ১৬৫তম টেস্ট।
৫৫.৫৪ গড়ে ১৫৪৭০ রান করে সবার ওপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার।
গতমাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দ্রাবিড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১২ ঘ.
bdnews24