২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুবরাজকে নিয়ে চিকিৎসকদের আশাবাদ

ক্যান্সারের চিকিৎসা করিয়ে দেশে ফেরা যুবরাজ সিংকে নিয়ে দারুণ আশাবাদী চিকিৎসকরা। তাদের আশাবাদ, যুবরাজের শরীরে আর কখনো ক্যান্সারের বীজ দানা বাঁধবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসা করিয়ে দেশে ফেরা যুবরাজ সিংকে নিয়ে দারুণ আশাবাদী চিকিৎসকরা। তাদের আশাবাদ, যুবরাজের শরীরে আর কখনো ক্যান্সারের বীজ দানা বাঁধবে না। গত বছরের অক্টোবরে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান যুবরাজ। সেখানে তিনটি কেমোথেরাপি দেয়া হয় এই বাঁহাতি অলরাউন্ডারকে। সফল চিকিৎসা শেষে সোমবার দেশে ফেরেন যুবরাজ। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকরা সন্তুষ্ট। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, “মার্চের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে চিকিৎসা করানোর পর কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পেতে লন্ডনে কয়েক দিন কাটিয়েছেন যুবরাজ। চিকিৎসায় যুবরাজের শরীর যেভাবে সাড়া দিয়েছে তাতে তার চিকিৎসকরা খুশি। তার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ব্যাপারে চিকিৎসকরা দারুণ আশাবাদী।” তবে মাঠে ফেরার জন্য আরো কয়েক মাস অপেক্ষায় থাকতে হবে ভারতের অনেক স্মরণীয় জয়ের নায়ক যুবরাজকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৩ ঘ.