২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফসোসের ম্যাচ: মুশফিক

বোলিংয়ে বাজে শুরুর পর বোলারদের ফিরে আসা, আর ব্যাটিংয়ে তামিম ইকবালের অর্ধশতকের পর সাকিব আল হাসান-নাসির হোসেনের বীরোচিত ব্যাটিং তারপরও পাকিস্তানের কাছে ২১ রানের হার। সব মিলিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য আফসোসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলিংয়ে বাজে শুরুর পর বোলারদের ফিরে আসা, আর ব্যাটিংয়ে তামিম ইকবালের অর্ধশতকের পর সাকিব আল হাসান-নাসির হোসেনের বীরোচিত ব্যাটিং তারপরও পাকিস্তানের কাছে ২১ রানের হার। সব মিলিয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য আফসোসের। ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক বলেন, “হ্যাঁ, আফসোসের ম্যাচ তো বটেই। আমাদের বোলিং শুরুতে ভালো হয়নি। এক সময়ে মনে হচ্ছিল ২৮০/২৯০ রান হয়ে যাবে। পরে অবশ্য বোলাররা দারুণভাবে ফিরে এসেছিলেন।” “ব্যাট হাতে আমাদের শুরুটা ভালো হয়েছিল। উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না মাঝখানে আমি, মাহমুদুল্লাহ ও তামিম ইকবালের দ্রুত বিদায় দলকে চাপে ফেলে দেয়। সাকিব আল হাসান ও নাসির হোসেনের ব্যাটিং আমাদের খেলায় ফিরিয়েছি। কিন্তু নাসিরের বিদায়ের পরই ম্যাচ হাতছাড়া হয়ে যায়,” যোগ করেন মুশফিক। পাকিস্তানের কাছে হারের পরও হতাশ নন মুশফিক। বরং এশিয়া কাপের পরের ম্যাচগুলোতে ভালো খেলার আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানান তিনি। মুশফিক বলেন, “ভালো অবস্থানে থাকলেও অনেক সময়ই আমরা ম্যাচ শেষ করতে পারি না। এখানটায় আমাদের অনেক উন্নতির সুযোগ আছে। বড় দলের বিপক্ষে শেষ বল সতর্ক হয়ে খেলতে হয়। সেটা এখনো অনেক সময়ই আমরা পেরে উঠি না। শিগগির এটা অমাদের শুরু করতে হবে।” “হারলেও এই ম্যাচে অনেক ইতিবাচক ব্যাপারও ছিল। ভারতের বিপক্ষে পরের ম্যাচে ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে এই ম্যাচ,” যোগ করেন তিনি। ভালো খেলতে থাকা তামিমের বিদায়, দলকে জয়ের নাগালে এনে নাসিরের সাজঘরে ফেরা আর শেষ ৩ ওভারের বাজে বোলিংয়েই ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “শেষ দিকে বোলাররা ২০ রান বেশি দিয়েছেন।” “উপরের ছয় ব্যাটসম্যান আরো দায়িত্ব নিয়ে খেললে ম্যাচের ফলাফল অন্যরকম হতো পারতো। উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না। সাঈদ আজমলের বল মারা চেষ্টা না করে শেষের দিকের ব্যাটসম্যানরা সাকিবকে স্ট্রাইক দিলেই ভালো করতেন, বলেন মুশফিক। শেষ ওভারে ১৬ রান দিলেও এগারো মাস পরে খেলতে নামা মাশরাফি বিন মর্তুজার বোলিংয়ে সন্তুষ্ট মুশফিক। শেষ কয়েক মাস ধরে নিজের সেরাটা দিতে পারছেন না শফিউল ইসলাম। শিগগির এই দুই পেসার স্বরূপে ফিরবেন বলে মনে করছেন অধিনায়ক। অর্ধশতক তামিমের জন্য স্বস্তি¡র বলে মনে করছেন মুশফিক। তামিমের অর্ধশতককে দেখছেন নিজেকে প্রমাণের ইনিংস হিসেবে। শচীন টেন্ডুলকারের শততম শতক দেখতে মুখিয়ে আছেন মুশফিকও। তিনি বলেন, “আমিও টেন্ডুলকারের শততম শতক দেখতে চাই, তবে তা অবশ্যই বাংলাদেশের বিপক্ষে নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৮ ঘ.