ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দারুণ ব্যাটিং মোটেও বিস্মিত করেনি ম্যাচ সেরা মোহাম্মদ হাফিজকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাফিজ বলেন, “বাংলাদেশের খেলায় আমরা বিস্মিত নই। দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো একটি দল। আজ (রোববার) আমাদের খুব চাপে ফেলে দিয়েছিল তারা।”
“তামিম ইকবাল খুব ভালো একটা ইনিংস খেলেছেন। তবে সাকিব আল হাসান ও নাসির হোসেনের জুটিটাই আমাদের ওপর চাপ তৈরি করেছিল। হারলেও যেভাবে তারা লক্ষ্য তাড়া করতে চেয়েছে তার জন্য বাহাবা পেতেই পারে,” যোগ করেন তিনি।
নাসিরের আউটই ম্যাচের পাল্লা তাদের দিকে ঘুরিয়ে দেয় বলে মনে করছেন হাফিজ। তিনি বলেন, “আমরা কখনো আশা ছাড়িনি। বোলারদের ওপর আস্থা ছিল। জানতাম একটা উইকেট পড়লেই বাংলাদেশকে ামিয়ে দেয়ার সার্ম্য তাদের রয়েছে। নাসিরের আউট আমাদের সেই পথ তৈরি করে দেয়।”
“উমর গুল শেষ দিকে দারুণ বল করেছেন। দুটি উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন,” যোগ করেন তিনি।
উইকেটে স্পিনারদের জন্য বিশেষ কিছু ছিল না। এমন উইকেটে মাত্র ৫ জন বোলার নিয়ে খেলা খুব ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে হাফিজের। পরের ম্যাচের পরিকল্পনা সাজানোর আগে এ ব্যাপারটা নিয়ে কোচ ও অধিনায়ক ভাববেন বলে মনে করছেন তিনি।
ভারত-পাকিস্তান ম্যাচকে বিশেষ কিছু মনে করলেও দলের কোনো খেলোয়াড় এ নিয়ে ভেবে চাপ নিতে রাজি বলে বলে জানান হাফিজ। তিনি বলেন, “আমার মনে হয় না এখানে প্রতিশোধের কোনো ব্যাপার আছে। আমরা এটাকে শুধুই আরেকটি ম্যাচ হিসেবে দেখতে চাই। খেলোয়াড়রা নিজেদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে কোনো আলোচনা করছেন না।”
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নি®প্রভ হাফিজ এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছন্দ খুঁজে পেয়েছেন। তবে দলের মাঝসারির ব্যাটসম্যানরা এখনো রানে ফিরতে পারেননি। শিগগির তারা ছন্দ খুজে পাবেন বলে মনে করছেন হাফিজ।
“মাঝসারির ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। তারা একে অপরকে সহায়তা করছেন। আশা করি শিগগির তারা রানে ফিরবেন,” বলেন হাফিজ।
জয়ে বোলার গুলের মতো ব্যাটসম্যান গুলেরও যথেষ্ট অবদান রয়েছে বলে মনে করেন হাফিজ। তিনি বলেন, “গুলের ইনিংসে আমি বিস্মিত নই। জানি, তার রান করার সামর্থ্য রয়েছে। নেটে এনিয়ে তিনি কঠোর পরিশ্রমও করছি। তার ওই ইনিংস আমাদের লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ.
bdnews24