২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান আসছে বৃহস্পতিবার

একাদশ এশিয়া কাপে অংশ নিতে প্রথম দল হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আসছে পাকিস্তান। রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এশিয়া কাপে অংশ নিতে প্রথম দল হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আসছে পাকিস্তান। রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। মিসবাহ-উল হকের নেতৃত্বে ১৫ সদস্যের পাকিস্তান দলের সকাল আটটায় ঢাকায় পৌঁছানোর কথা । নতুন কোচ ডেভ হোয়াটমোরের অধীনে এটিই পাকিস্তানের প্রথম টুর্নামেন্ট। এশিয়া কাপে পাকিস্তান তেমন সাফল্য পায়নি। মাত্র একবারই তারা চ্যাম্পিয়ন হতে পেরেছে। ঐ সাফল্য অবশ্য ঢাকাতেই, ২০০০ সালে। প্রতিযোগিতার অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কার শনিবার ঢাকায় পৌঁছানোর কথা। পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আইজাজ চিমা, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, উমর গুল, ইউনুস খান, আব্দুর রেহমান, সাঈদ শফিক, হাম্মাদ আজম, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০২ঘ.