২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে মুশফিকই বাংলাদেশের অধিনায়ক

এশিয়া কাপ ক্রিকেটে মুশফিকুর রহিমই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ-অধিনায়কও পরিবর্তন হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদই থাকছেন সহ-অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ ক্রিকেটে মুশফিকুর রহিমই বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সহ-অধিনায়কও পরিবর্তন হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদই থাকছেন সহ-অধিনায়ক। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এ কথা। এর আগে সোমবার রাতে বিসিবি এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ১১ মার্চ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। প্রতিযোগিতার অন্য দুই দল ভারত ও শ্রীলঙ্কা। গত বছরের ২০ সেপ্টেম্বর মুশফিক ও মাহমুদুল্লাহকে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়ক নির্বাচিত করেছিলো বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ঘ.