২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম বাদ, ফিরলেন মাশরাফি

তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে বাদ দিয়ে এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ হয়নি মোহাম্মদ আশরাফুলেরও। তবে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 04:48 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে বাদ দিয়ে এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ হয়নি মোহাম্মদ আশরাফুলেরও। তবে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। দল ঘোষণা করলেও অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে উইকেটরক্ষক মুশফিকুর রহিম অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদুল্ল¬াহ রিয়াদ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। শিগগিরই অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। কুঁচকির চোটের কারণে বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন তামিম। বিপিএলে চোট পাওয়া পেসার রুবেল হোসেনেরও জায়গা হয়নি এশিয়া কাপের দলে। মাশরাফি ছাড়াও দলে ফিরেছেন জহুরুল ইসলাম ও শাহাদাত হোসেন। দলে নতুন মুখ একটিই - আনামুল হক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে আটটায় ক্রিকেটারদের প্রধান কোচ স্টুয়ার্ট লয়ের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ১১ মার্চ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ দল: ইমরুল কায়েস, নাজিম উদ্দিন, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্ল¬াহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, নাজমুল হোসেন, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন ও আনামুল হক। স্ট্যান্ডবাই: তামিম ইকবাল, শুভাগত হোমচৌধুরী, ফরহাদ রেজা, এনামুল হক (জুনিয়র), মুমিনুল হক ও আবুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৬ঘ.