ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমে বল ও পরে ব্যাট হাতে রবিচন্দ্রন অশ্বিনের চমৎকার নৈপুণ্যে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ভারত।
অশ্বিন ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ৩৮ বলে অপরাজিত ৩০ রান করেন। ম্যাচ সেরাও হন ডানহাতি এই স্পিনার।
ওয়ের্স্টান অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে দিনেশ চান্দিমালের ৬৪ ও সাবেক অধিনায়ক তিলকারতেœ দিলশানের ৪৮ রানের সুবাদে ৮ উইকেটে ২৩৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটে জয়ের লক্ষ্য ২৩৪ রানে পৌঁছে যায় ভারত।
দলীয় ১৪ রানে উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগকে হারালেও ভারতকে এগিয়ে নিতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। ভালোই খেলছিলেন টেন্ডুলকার। তার শততম শতক দেয়ার আশায় বুক বাঁধছিলো দর্শক-ভক্তরা। তবে আবারো ব্যর্থ টেন্ডুলকার। ব্যক্তিগত ৪৮ রানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে বোল্ড হয়ে যান তিনি। দলীয় রান ৮৯।
এরপর কোহলি দলকে এগিয়ে নিতে থাকলেও অন্যপ্রান্ত থেকে তেমন সহায়তা পাচ্ছিলেন না তিনি। দলীয় ১৮১ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কোহলি যখন রানআউট হয়ে যান তখন জয়ের জন্য আরো ৫৩ রান চাই ভারতের।
সেখান থেকে দলের জয় নিয়েই ফেরেন রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। জাদেজা ২৪ রানে অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার পক্ষে ৩১ রানে ২ উইকেট নেন ম্যাথিউস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯১৯ ঘ.
bdnews24