২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের জন্য সম্পূর্ণ ফিট শেবাগ

গোড়ালির চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত দিল্লি ডেয়ারডেভিলসের বীরেন্দর শেবাগ। বৃহস্পতিবার সিডনি সিক্সারসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন দিল্লির এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোড়ালির চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত দিল্লি ডেয়ারডেভিলসের বীরেন্দর শেবাগ। বৃহস্পতিবার সিডনি সিক্সারসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন দিল্লির এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান। দিল্লির পরামর্শক টিএ শেখর নিশ্চিত করেছেন, শেবাগ এখন সম্পূর্ণ ফিট। ফিটনেস ছাড়পত্র নিয়েই তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন বলেও জানান শেখর। শেবাগের খেলার ব্যাপারে বিসিসিআইয়ের কিছু করার নেই বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি বলেন, “এ ব্যাপারে বিসিসিআইয়ের কিছু করার নেই। এটা ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট। তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিকেই নিতে হবে।” ২ অক্টোবর কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সময় গোড়ালিতে চোট পান তিনি। প্রায় এক বছর ধরে চোটের কারণে ভুগতে হচ্ছে শেবাগকে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আইপিএলে খেলার জন্য বিলম্বে কাঁধের অস্ত্রোপচার করান তিনি। এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর ও ইংল্যান্ড সফরের অর্ধেকটায় দর্শক হয়েই থাকতে হয় তাকে। অস্ট্রেলিয়া সফর শেষে চোটের কারণে এশিয়া কাপেও খেলা হয়নি তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৮ ঘ.