২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর নিষিদ্ধ রেহমান

ইংল্যান্ডে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্পিনার আব্দুর রেহমান। ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন সামারসেটের হয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডে ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্পিনার আব্দুর রেহমান। ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেন সামারসেটের হয়ে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ডোপ টেস্টে রেহমানের ব্যর্থতার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে। শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের পর তৃতীয় পাকিস্তানী ও ১৭তম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন রেহমান। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও রেহমান টেস্ট ও ওয়ানডে দলে পাকিস্তানের নিয়মিত সদস্য। ১৭ টেস্টে ৮১ ও ২৫ ওয়ানডেতে ২১ উইকেট নিয়েছেন রেহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৪২ ঘ.