২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে’

বোর্ড সভায় কোচদের পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ক্রিকেটারদের সা¤প্রতিক সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিকাল ৩টায় শুরু হতে যাওয়া বোর্ড সভায় কোচদের পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাসের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি বলেন, “জাতীয় দল ও ‘এ’ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করবো আমরা। প্রত্যেক খেলোয়াড়ের মূল্যায়ন করা হবে এই সভায় সেই সঙ্গে দলের কোচদের পারফরম্যান্সও রয়েছে আলোচ্যসূচীতে।” টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে হেরে গ্র“প পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। আর ভারতে শাফি দারাশাহ টুর্নামেন্টে এক ম্যাচ ড্র করলেও পরের দুটিতে হেরে যায় ‘এ’ দল। বাংলাদেশের ভারত সফরের ব্যাপারে এখনো আশাবাদী বিসিবি সভাপতি। এ মাসের ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া আইসিসির সভা চলাকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এ নিয়ে আবারো দ্বি-পাক্ষিক আলোচনা করবেন বলে তিনি জানান। “আইসিসির সভার কোনো সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা আবারো আলোচনা করবো। তারা আমাদেরকে এই বছরই সফরের আশ্বাস দিয়েছিলেন, আমরা এখনো আশা ছাড়িনি। ক’দিন আগেও সফরের ব্যাপারে বোর্ড থেকে আমরা বিসিসিআইকে চিঠি দিয়েছে,” যোগ করেন তিনি। ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের আট দলের মধ্যে চারটির স্পন্সর নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন কামাল। তিনি বলেন, “আমরা এখনো কারো সঙ্গে চুক্তি স্বাক্ষর করিনি। তবে প্রাইম ব্যাঙ্ক, ইসলামী ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক ও ওয়ালটনের ফ্র্যাঞ্চইজি চূড়ান্ত হয়েছে। এছাড়া ইউসিবিএল ও প্রিমিয়ার ব্যাঙ্কের সঙ্গে আমাদের আলোচনা চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১০ ঘ.