২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারাল পাকিস্তানের মেয়েরা

কোনো বিশ্বকাপ ম্যাচে ভারতের সঙ্গে পাকিস্তান আবার ব্যর্থ। তবে পুরুষরা ব্যর্থ হলেও পাকিস্তানের মেয়েরা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীকে। সোমবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে কাগজে-কলমে অনেক এগিয়ে থাকা ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় মাত্র ১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো বিশ্বকাপ ম্যাচে ভারতের সঙ্গে পাকিস্তান আবার ব্যর্থ। তবে পুরুষরা ব্যর্থ হলেও পাকিস্তানের মেয়েরা হারিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীকে। সোমবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে কাগজে-কলমে অনেক এগিয়ে থাকা ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় মাত্র ১ রানে। তাতে অবশ্য সেমিফাইনালের লাইনআপের কোনো হেরফের হয়নি। ‘এ’ গ্র“প থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং ‘বি’ গ্র“প থেকে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড আগেই নিশ্চিত করেছে শেষ চারে উত্তরণ। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এবং শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। রোববার ফাইনাল। তিনটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। মর্যাদার লড়াইয়ে জিততে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি গতবারের সেমিফাইনালিস্টরা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেপে ৯৮ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক সানা মীরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান নাইন আবিদির। দুই অঙ্কের ঘরে আর একজনই যেতে পেরেছেন, ১০ রান করা আসমাভিয়া ইকবাল। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন রাসানারা পারভীন, অনুজা পাতিল ও ঝুলন গোস্বামী । জবাবে ৮ উইকেটে ৯৭ রানেই থেমে যায় ভারতের ইনিংস। ঝুলনের ২১, পুনম রাউতের ১৮ ও অধিনায়ক মিতালি রাজের ১৬ রানও ভারতকে জয় এনে দিতে পারেনি। পাকিস্তানের মেয়েদের স্মরণীয় জয়ে বড় অবদান ১২ রানে ৩ উইকেট নেয়া নিদা দারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৭ঘ.