ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে দ্বিতীয় জাতীয় মহিলা ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা দল ৫৩ রানে হারিয়েছে টাঙ্গাইল জেলা দলকে।
জামালপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে ঢাকা জেলা। জাবাবে ২৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান তুলতে সক্ষম হয় টাঙ্গাইল জেলা।
ম্যাচ সেরা হন ঢাকার লতা মন্ডল।
সোমবার মুখোমুখি হবে খুলনা ও বগুড়া জেলা দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২১০৩ ঘ.
bdnews24