২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেল ক্লার্ক

দুই ব্যাটিং-কিংবদন্তী ডন ব্র্যাডম্যান ও ওয়ালি হ্যামন্ডের পর একই সিরিজে দ্বি-শতক ও ত্রি-শতক করার অসাধারণ কৃতিত্ব এখন মাইকেল ক্লার্কের অধিকারে। অবশ্য অধিনায়ক হিসেবে তিনিই প্রথম এই কীর্তি গড়লেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ব্যাটিং-কিংবদন্তী ডন ব্র্যাডম্যান ও ওয়ালি হ্যামন্ডের পর একই সিরিজে দ্বি-শতক ও ত্রি-শতক করার অসাধারণ কৃতিত্ব এখন মাইকেল ক্লার্কের অধিকারে। অবশ্য অধিনায়ক হিসেবে তিনিই প্রথম এই কীর্তি গড়লেন। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২১০ রান করেন ক্লার্ক। সিডনিতে দ্বিতীয় টেস্টে তিনি অপরাজিত ছিলেন ৩২৯ রানে। অ্যাডিলেডে সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে ৩৮৬ রানের দুর্দান্ত জুটিও গড়েছেন ক্লার্ক। টেস্ট ক্রিকেটে এটাই অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ জুটি। প্রথম তিনটি জুটিতেই ছিলেন ব্র্যাডম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৩ঘ.