ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়কের পর নতুন কোচও পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জিওফ মার্শকে বরখাস্ত করে জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রাহাম ফোর্ডের হাতে তুলে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
সোমবার অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিলকরতেœ দিলশান। আগামী মাসে অস্ট্রেলিয়ার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন মাহেলা জয়াবর্ধনে।
বিশ্বকাপ শেষে ট্রেভর বেলিস সরে দাঁড়ানোর পর ৫১ বছর বয়সী ফোর্ড শ্রীলঙ্কার চতুর্থ কোচ।
বেলিসের পর তার সহকারী স্টুয়ার্ট ল ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ ছিলেন। পরে বাংলাদেশ দলের প্রধান কোচ হন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য শ্রীলঙ্কার কোচ ছিলেন সাবেক পেসার রুমেশ রতœায়েক। এরপর এই দায়িত্ব দেয়া হয় জিওফ মার্শকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯১২ঘ.
bdnews24