২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সিরিজ নিয়ে আশাবাদী জাকা আশরাফ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচী (এফটিপি) অনুযায়ী আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। বাংলাদেশকে আতিথ্য দেয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 12:45 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফরসূচী (এফটিপি) অনুযায়ী আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। বাংলাদেশকে আতিথ্য দেয়ার ব্যাপারে ভীষণ আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনের মাধ্যমেই আইসিসিকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আকাক্সক্ষার কথা জানিয়েছে পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য জানিয়েছে সবার আগে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। সেই লক্ষ্যে কয়েক দিনের মধ্যেই একটি নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪০ঘ.